ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

তিতপল্লায় দুটি ইটভাটায় এক লাখ টাকা জরিমানা

তিতপল্লায় ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
ইটভাটা সনদ ও পরিবেশ অধিদপ্তরের সনদ না থাকার অভিযোগে জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের দুটি ইটভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৬ আগস্ট সকালে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মাজহারুল ইসলাম এ অভিযান চালান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম এস এম মাজহারুল ইসলাম ৬ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের পোগলই গ্রামের মেসার্স দেশ ব্রিকস ও কাস্টসিঙ্গা গ্রামের মেসার্স মা-থ্রি ব্রিকস নামের দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় ইটাভাটা স্থাপনের সনদ ও পরিবেশ অধিদপ্তরের সনদ না থাকার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।

পরে ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের ৪ ধারায় মেসার্স দেশ ব্রিকসের মালিক মো. ছামিউল এবং মেসার্স মা-থ্রি ব্রিকসের মালিক উজ্জ্বল সাহাকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে বৈধ কাগজপত্র না দেখানো পর্যন্ত ওই দুটি ইটাভাটায় ইট তৈরির কার্যক্রম বন্ধ রাখার আদেশ দেওয়া হয়। জামালপুর সদরের নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ এ সময় উপস্থিত ছিলেন।

নির্বাহী হাকিম এস এম মাজহারুল ইসলাম বাংলার চিঠি ডটকমকে বলেন, ‘জরিমানা আদায়ের পাশাপাশি ওই দু’টি ইটভাটায় ইট তৈরির কার্যক্রম বন্ধ রাখতে আদেশ জারি করা হয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

তিতপল্লায় দুটি ইটভাটায় এক লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৭:৫০:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ অগাস্ট ২০১৮