ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

দেওয়ানগঞ্জে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। ৪ আগস্ট সকালে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ গামারিয়া গ্রামের একটি আখ ক্ষেত থেকে লাশটি উদ্ধার করে দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ। প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধ করে হত্যার আলামত পেলেও হত্যার আগে ধর্ষণ করা হয়েছে কিনা, ময়নাতদন্তের সময় তা পরীক্ষা করার জন্যও মতামত দিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের গামারিয়া গ্রামের কয়েকজন শ্রমিক ৪ আগস্ট সকালে স্থানীয় আখচাষী ইয়ার হোসেনের আখ ক্ষেতে কাজ করতে গিয়ে এক নারীর লাশ দেখতে পায়। খবর পেয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। লাল রঙের জামা ও খয়েরি রঙের পায়জামাপরা ওই নারীর গলায় ওড়না প্যাঁচানো ছিল। দুর্বৃত্তরা তাকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করে লাশ আখ ক্ষেতে ফেলে রেখে যায় বলে পুলিশ ও স্থানীয়রা ধারণা করছেন।

এ ঘটনায় দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সদস্য সুফিয়া খাতুন বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের আসামি উল্লেখ করে দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল হক বাংলার চিঠি ডটকমকে বলেন, ‘ওই নারীর কোনো পরিচয় পাওয়া যায়নি। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। দুর্বৃত্তরা গলায় ওড়না প্যাঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তাকে ধর্ষণ করা হয়েছে কিনা ময়নাতদন্তের সময় তা পরীক্ষা করার জন্যও মতামত দিয়েছি। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

দেওয়ানগঞ্জে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:২১:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ অগাস্ট ২০১৮