ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার

ভোট কারচুপির অভিযোগে জামালপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

তিনটি সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে জামালপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ। ছবি : বাংলার চিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর ॥
রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কারচুপি, অনিয়ম, ব্যালট পেপার ছিনতাই ও গণগ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জামালপুর জেলা বিএনপি। ২ আগস্ট সকালে শহরের স্টেশন বাজার মোড়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা লোকমান আহমেদ খান লোটন, জেলা যুবদলের সভাপতি ফিরোজ মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম খান সজিব, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল হালিম, শহর ছাত্রদলের আহ্বায়ক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ ও সদস্য সচিব সোহেল রানা খান প্রমুখ।

বক্তারা সম্প্রতি রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অভিনব কায়দায় ভোট কারচুপি, অনিয়ম, ব্যালট পেপার ছিনতাই ও গণগ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিক্ষোভ সমাবেশে বিএনপি ও অঙ্গদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ভোট কারচুপির অভিযোগে জামালপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ০৫:০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮