ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন

জামালপুরে যানজট নিরসনে আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থীদের অনন্য দৃষ্টান্ত

রেলগেট এলাকায় যানজট নিরসনে শিক্ষার্থীদের প্রচেষ্টা। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর শহরের ব্যস্ততম প্রধান সড়কের রেলগেট এলাকায় জনদুর্ভোগ লাঘবে যানজট নিরসন করে এক অনন্য দৃষ্টান্ত দেখিয়েছে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের কয়েকজন ছাত্র। ২ আগস্ট সকালে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে ট্রাফিক পুলিশের পাশাপাশি তারা স্বেচ্ছায় এ কাজে অংশ নেয়।

জামালপুর শহরের রেলগেট এলাকায় প্রধান সড়কে তীব্র যানজট লেগেই থাকে সব সময়। এ নিয়ে শহরবাসীর ভোগান্তির শেষ নেই। যাত্রীদের ঘন্টার পর ঘন্টা আটকা পড়তে হয় এই রেলগেট এলাকায়। যখন ট্রেন চলাচল করে না তখনও তীব্র যানজটের সৃষ্টি হয়। কিন্তু ২ আগস্ট বেলা ১২টার দিকে রেলগেট এলাকায় গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। পীঠে ব্যাগ, সাদা-কালো ইউনিফরম পরা কয়েকজন যুবক যানবাহন চালকদের একসারিতে নেওয়ার চেষ্টা করছে। আগে সেখানে দুই-তিন সারিতে গাড়ি চলাচল করতো। ফলে তীব্র যানজটে পড়ে চরম ভোগান্তির সৃষ্টি হতো। সেখানে ট্রাফিক পুলিশ থাকলেও ওই যুবকদের তাৎক্ষণিক এই উদ্যোগে সকল গাড়ি রাস্তার দুই পাশে এক সারিতে চলাচল করায় কোনো যানজট নেই। দ্রুত সময়ের মধ্যে রেলগেট পাড় হয়ে যাত্রীরা তাদের গন্তব্যে যেতে পারছেন। পরে জানা যায় ওই যুবকরা সবাই সরকারি আশেক মাহমুদ কলেজের ছাত্র।

তারা প্রায় দু’ঘন্টা সময় ধরে সেখানে এক সারিতে গাড়ি চলাচলে বাধ্য করে। তারা পরবর্তী সময়েও এক সারিতে গাড়ি চালানোর জন্য গাড়িচালকদের উদ্বুদ্ধ করে। তাদের তাৎক্ষণিক এই উদ্যোগে ওই এলাকায় কোনো যানজট হয়নি। যানজট নিরসনে ছাত্রদের এই উদ্যোগকে স্থানীয়রা বেশ স্বাগত জানিয়েছে।

যানজট নিরসনের কাজে নিয়োজিত সরকারি আশেক মাহমুদ কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র মাহমুদুল হাসান বাংলার চিঠি ডটকমকে বলে, ‘আমাদের জামালপুরের এই রেলগেটে সব সময় যানজট লেগেই থাকে। আমরা চেষ্টা করলাম যাতে গাড়িগুলো একসারিতে চলে। এটা আমরা ট্রাফিক পুলিশদের দেখালাম যে তাদেরকে এখানে এই কাজটিই করতে হবে। চালকদের বোঝাতে হবে তারা যাতে এলোমেলোভাবে গাড়ি না চালায়। কোনো গাড়ি যাতে অন্যটাকে ওভারটেক না করে। সব সময় এভাবে গাড়ি চলাচল করলে এই এলাকায় আর যানজট থাকবে না।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

জামালপুরে যানজট নিরসনে আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থীদের অনন্য দৃষ্টান্ত

আপডেট সময় ১০:০০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮