ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

জামালপুর রেলস্টেশনে দুই ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর রেলস্টেশন এলাকায় মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি ও ওজনে কারচুপির অভিযোগে দু’জন ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৯ জুলাই দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. মেহেদী হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, নির্বাহী হাকিম মো. মেহেদী হাসান ২৯ জুলাই দুপুরে জামালপুর রেলস্টেশন এলাকায় বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় জামালপুর পৌর এলাকার শাহপুর গ্রামের মো. শাহজাহান আলীর ছেলে মো. শাকিল এবং মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. আব্দুস সেলিমের দোকানে মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি ও ওজনে কারচুপির সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। পরে মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি এবং ওজনে কারচুপির দায়ে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৬ ও ৫১ ধারায় তাদেরকে ৩ হাজার টাকার জরিমানার দণ্ড দেওয়া হয়। পরে ওই দুই ব্যবসায়ী জরিমানার টাকা পরিশোধ করেন। জেলা বিপণন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও সদর থানা পুলিশ এ অভিযানে অংশ নেয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. মেহেদী হাসান এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

জামালপুর রেলস্টেশনে দুই ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ০৯:০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুলাই ২০১৮