ঢাকা ০১:০৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে মাদকাসক্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড জামালপুরে শুরা অধিবেশনে মোস্তফা সভাপতি, সুলতান সেক্রেটারি সংগীত ব্যক্তিত্ব টিপু স্মরণে ‘তুমি ছিলে তুমি থাকবে’ বকশীগঞ্জে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ, আটক ১ সরিষাবাড়ীতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু মেলান্দহে কল প্রকল্পের উদ্যোগে গবাদি প্রাণী পালন বিষয়ক প্রশিক্ষণ জামালপুরে দ্বিতীয় হিফযুল কুরআন ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামালপুরে জামায়াতের গণমিছিল জামালপুরের কৃতী সন্তান আইনজীবী হুমায়ুন করিম ফের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল নিযুক্ত ইসলামপুরে ভয়াবহ নদী ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা

জামালপুরের ৫ বীরঙ্গনা পেল চেষ্টা’র গাভী সহায়তা

পাঁচ বরীাঙ্গনার মাঝে গাভী বিতরণ করেন অতিথি ও চেষ্টা’র নেতীবৃন্দ। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামালপুর জেলার পাঁচজন বীরাঙ্গনাকে সংবর্ধনা ও একটি করে গাভী সহায়তা দিয়েছে ঢাকার স্বেচ্ছাসেবী নারী সংগঠন ‘চেষ্টা’। ২৯ জুলাই বিকেলে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চেষ্টা’র উদ্যোগে জেলার ইসলামপুর উপজেলার পাঁচজন বীরাঙ্গনাকে এ সংবর্ধনা ও সহায়তা দেওয়া হয়।

নারী সংগঠন চেষ্টা’র সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কবীর উদ্দিন, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান হীরু, মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, নারী সংগঠন চেষ্টা’র সাধারণ সম্পাদক লায়লা নাজনীন হারুন, যুগ্মসাধারণ সম্পাদক দিলরুবা মাহমুদ, সাংগঠনিক সম্পাদক চিনু হোসেন, কোষাধ্যক্ষ শামছুন নাহার আখতার, নির্বাহী সদস্য মমতা হারুন ও শ্যামা কবীর প্রমুখ।

অনুষ্ঠানে চেষ্টা’র সাধারণ সম্পাদক লায়লা নাজনিন হারুন জানান, নারী সংগঠন চেষ্টা সারা দেশে এ পর্যন্ত ৮৮ জন বীরাঙ্গনাকে তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য আর্থিক সহায়তা ও গাভী বিতরণসহ নানাভাবে তাদের পাশে দাঁড়িয়েছে। তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় জামালপুর জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দও এই পাঁচজন বীরাঙ্গনাকে সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে তালিকাভুক্ত করে সার্বিক সহায়তার আশ্বাস দেন।

সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই পাঁচজন বীরাঙ্গনা সখিনা খাতুন (৬৩), রঙ্গমালা (৭০), রাবেয়া বেগম (৬৭), শামছুন নাহার (৬৭) ও সখিনা বেগমকে (৭১) ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে অনুষ্ঠান শেষে তাদের মাঝে চেষ্টা’র পক্ষ থেকে প্রায় ২৫ হাজার টাকা মূল্যের একটি করে গাভী গরু বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে মাদকাসক্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড

জামালপুরের ৫ বীরঙ্গনা পেল চেষ্টা’র গাভী সহায়তা

আপডেট সময় ০৯:০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুলাই ২০১৮