ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

তিন সিটিতেই সেনা মোতায়েন চায় বিএনপি

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন প্রস্তাব করেছে বিএনপি। এ ছাড়া আরও পাঁচটি প্রস্তাবনা দিয়েছে।

২৩ জুলাই বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান। এসময় বিএনপি নেতা আমানউল্লাহ আমান, ইমরান সালেহ প্রিন্সসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিএনপির দেওয়া পাঁচটি প্রস্তাবনা হলো-সেনা মোতায়েন, নেতাকর্মীদের অহেতুক ভয়ভীতি প্রদর্শন ও আটক না করা, আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয়ে প্রশাসনের কর্মকর্তা ও ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ না করা, এমপি ও মন্ত্রীসহ সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রচারণা থেকে দূরে রাখা, ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন ও গাজীপুর-খুলনা সিটি ভোটের অনিয়মে পুনরাবৃত্তি রোধ।

মঈন খান বলেন, আমরা নির্বাচন কমিশনের ওপর এখনও আস্থা রেখেছি। তবে দেশের মানুষের মনে আস্থার ঘাটতি হয়েছে। আশা করি তিন সিটি নির্বাচনে কমিশন তার সঠিক ভূমিকা পালন করবে।

এ সময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী সাংবাদিকদের ইসির অবস্থান তুলে ধরে বলেন, সিটি নির্বাচনে মোতায়েনের প্রয়োজন নেই। সিসি ক্যামেরা গাজীপুরেও ব্যবহার করা হয়েছিল। সেক্ষেত্রে তিন সিটিতেও কিছু কেন্দ্রে ব্যবহার করা হবে।

তিনি আরও বলেন, বিএনপিকে আমরা পোলিং এজেন্টের নামের তালিকা দিতে বলেছি। সেটা আমরা পুলিশ প্রশাসনকে দেব, যেন হয়রানি না করা হয়।

শাহাদাত হোসেন বলেন, তারাও আমাদের একটি তালিকা দিয়েছে। সেটা খতিয়ে দেখা হবে, যে কাউকে বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে কিনা। আমরা পুলিশ প্রশাসনকে পরোয়ানা ছাড়া কাউকে গ্রেপ্তার না করার নির্দেশনা দিয়েছি।

আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে দলীয় মনোনয়ন পেয়ে প্রার্থীরা নির্বাচনের প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সূত্র : এবিনিউজ২৪ ডটকম

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

তিন সিটিতেই সেনা মোতায়েন চায় বিএনপি

আপডেট সময় ০৯:৫৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুলাই ২০১৮