ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

জামালপুরের রামনগরে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দীপ্ত শপথ

রামনগরে মাদকবিরোধী সভায় উপস্থিত সবাই মাদকবিরোধী সামাজিক আন্দোলনের অঙ্গীকার করেন। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর সদর থানা ও পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে ২৩ জুলাই পৌর এলাকার রামনগর সাতরাস্তা মোড়ে মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে এলাকার আপামর মানুষ মাদক, বাল্যবিয়ে, যৌন হয়রানি এবং জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দীপ্ত শপথ নেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম এবং মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম।

জামালপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি খন্দকার কামরুল হাসান মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জামালপুর সদর থানার সহকারী পুলিশ পরিদর্শক আসাদুল ইসলামসহ এলাকার বিশিষ্টজন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট রাজনীতিক ফারুক হাসান সেলিম।

মাদকবিরোধী সভায় বক্তব্য রাখেন জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রাশেদুল ইসলাম। ছবি : বাংলার চিঠি ডটকম

সকলের বক্তব্য শেষে উপস্থিত সবাই হাত তুলে মাদক, বাল্যবিয়ে, যৌন হয়রানি এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার করেন। শপথ বাক্য পাঠ করান জাহাঙ্গীর সেলিম।

সভার আওয়াজ ছিলো পুলিশই জনতা, জনতাই পুলিশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

জামালপুরের রামনগরে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দীপ্ত শপথ

আপডেট সময় ০৮:৩৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুলাই ২০১৮