ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

ছাত্রলীগকে সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী : সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
কোটা সংস্কার আন্দোলনের বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে ছাত্রলীগকে সতর্ক করে দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

২২ জুলাই সচিবালয়ে সকাল সাড়ে ১১টার দিকে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনের শুরুতেই ওবায়দুল কাদের গণসংবর্ধনা অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন।

ওবায়দুল কাদের বলেন, কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের নামে কিছু বাড়াবাড়ির অভিযোগ আমরা পেয়েছি। কাল (২১ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে সভা শেষে আমাদের নেত্রী শেখ হাসিনা পরিষ্কারভাবে আমার সামনে ছাত্রলীগের নেতাদের বলেছেন, ছাত্রলীগের নামে যেন কোনো বাড়াবাড়ির অভিযোগ তিনি না পান। পরিষ্কারভাবে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। যাতে ছাত্রলীগের নামে আর কোনো বাড়াবাড়ি, কোনো অভিযোগ যেন আমাদের কাছে না আসে।

তিনি বলেন, ইতিহাসে এই প্রথম এতো বড় একটি অনুষ্ঠানে একজনই বক্তা ছিলেন, তিনি মাননীয় প্রধানমন্ত্রী। আমি শুধু মানপত্রটা পাঠ করেছি। এই শৃঙ্খলার মধ্য দিয়ে প্রমাণিত হয় যে আওয়ামী লীগ সংগঠিত, সুশৃঙ্খল, স্মার্ট এবং মডার্ন।

অক্টোবরে নির্বাচনী তফসিল ঘোষণার ব্যাপারে নির্বাচন কমিশনের বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, অক্টোবরের যে কোনো সময়ে নির্বাচনকালীন সরকার গঠন হবে। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো নিয়েই এ সরকার গঠন হবে। অন্য কাউকে রাখার কোনো সুযোগ নেই।
সূত্র : ডেইলি বাংলাদেশ ডটকম

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছাত্রলীগকে সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী : সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আপডেট সময় ০৮:৪৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮