ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান

বকশীগঞ্জে পুকুরে ডুবে মনি-মুক্তার মৃত্যু

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে মনি (২) ও মুক্তা (২) নামে জমজ মেয়েশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৯ জুন দুপুরে উপজেলার বগারচর ইউনিয়নের মরারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জমজ শিশু ওই গ্রামের কৃষক মো. জোয়াদ্দারের মেয়ে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, দুই বোন মনি ও মুক্তা ১৯ জুলাই দুপুর দুটার দিকে বাড়ির উঠানে খেলাধুলা করার এক পর্যায়ে দু’জনই নিখোঁজ হয়। স্বজনরা তাদের খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকেল চারটার দিকে বাড়ির পেছনের পুকুরে শিশু দুটিকে ভাসতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করে। জমজ শিশুর মৃত্যুতে তাদের পরিবারে এবং প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। লাশ দুটি দেখতে ওই বাড়িতে অনেক লোক ভিড় করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বাংলার চিঠি ডটকমকে বলেন, ‘পুকুরে ডুবে মৃত জমজ শিশু মারা যাওয়ার খবর শুনে ওই বাড়িতে খোঁজ নিয়েছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দুটি লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি

বকশীগঞ্জে পুকুরে ডুবে মনি-মুক্তার মৃত্যু

আপডেট সময় ০৯:৪৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮