ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত উদ্ধার হলো খাস জমি, বন্ধ রাস্তা খুলে দেওয়ায় স্বস্তি নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

৩০ লাখ শহীদের স্মরণে জামালপুরেও গাছের চারা রোপণ

জামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক আহমেদ কবীর। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের স্মরণে সারাদেশের মতো জামালপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও একযোগে গাছের চারা রোপণ কর্মসূচি পালিত হয়েছে। ১৮ জুলাই সকাল দশটায় জামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে কয়েকটি ফলদ ও ঔষধী গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কবীর। এ উপলক্ষে জেলা প্রশাসন বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে।

জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ কবীর। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন পিপিএম বার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কবির উদ্দীন, জামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেরফুল আনসারী, জামালপুর বন বিভাগের ভারপ্রাপ্ত ফরেস্টার মো. খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান হীরু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা ও জি এস এম মিজানুর রহমান প্রমুখ।

জেলা প্রশাসক আহমেদ কবীর বাংলার চিঠি ডটকমকে জানিয়েছেন, জামালপুর জেলা সদরসহ সাতটি উপজেলার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে শহীদদের স্মরণে ফলদ ও ঔষধীসহ বিভিন্ন প্রজাতির ৫৪ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

৩০ লাখ শহীদের স্মরণে জামালপুরেও গাছের চারা রোপণ

আপডেট সময় ০৬:১৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ জুলাই ২০১৮