ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার সরিষাবাড়ীতে কৃষকের আধা পাকা ধানক্ষেত ধ্বংস সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

সরিষাবাড়ীতে কৃষকের আধা পাকা ধানক্ষেত ধ্বংস

সরিষাবাড়ী : ধান ক্ষেত ধংস করায় ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী কৃষক মো. জব্বের ফকির। ছবি : বাংলারচিঠিডটকম  

জামালপুরের সরিষাবাড়ী  উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে ২০ শতাংশ জমির আধা পাকা ধানক্ষেতে ঘাস মারা বিষ প্রয়োগ করে তা নষ্ট করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী কৃষক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক মো. জব্বের ফকির প্রতিবেশী হবিবর রহমানকে প্রধান আসামি করে ১৬ জনের নাম উল্লেখ করে সরিষাবাড়ী থানায় অভিযোগ করেছেন।

​অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাতপোয়া ইউনিয়নের আদ্রা গ্রামের মৃত কালু ফকিরের ছেলে মো. জব্বের ফকিরের সাথে দীর্ঘদিন ধরে প্রতিবেশী হবিবর রহমানদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। পৈতৃক সূত্র ও নাদাবি দলিলের মূলে জমির মালিক হয়ে তিনি ২০ শতাংশ জমিতে আমন ধানের চারা রোপণ করেন। বর্তমানে ধানগুলো আধা পাকা অবস্থায় রয়েছে। আর মাত্র ১৫ দিন পরই তা কেটে ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন ওই কৃষক।

​ভুক্তভোগী জব্বের ফকির অভিযোগ করেন, ওই জমি নিয়ে আদালতে একটি মিসকেস মামলা চলমান রয়েছে। এরপরও হবিবর রহমান ও তার লোকজন দীর্ঘদিন ধরে জমিটি জোরপূর্বক জবরদখলের চেষ্টা করছেন। তারা বিভিন্ন ধরনের ভয়ভীতিও দেখিয়ে আসছেন। এরই জের ধরে ১৪ নভেম্বর, শনিবার রাতের আঁধারে প্রতিপক্ষরা আদ্রা মৌজার ২২৭০ নম্বর দাগের প্রায় ২০ শতাংশ ধানের জমিতে ঘাস মারা বিষ প্রয়োগ করেন। এতে জমির সমস্ত ধান পুড়ে নষ্ট হয়ে যায়। ফলে ওই কৃষকের প্রায় ১৫ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত হবিবর রহমানের বক্তব্য নিতে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

​এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ এই প্রতিবেদককে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। সরেজমিনে তদন্ত করে ক্ষতিগ্রস্ত কৃষককে সহায়তা দেওয়া হবে।

​এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন এই প্রতিবেদককে বলেন, ভুক্তভোগী কৃষক জব্বের ফকির থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে কৃষকের আধা পাকা ধানক্ষেত ধ্বংস

আপডেট সময় ০৯:৪৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬