ঢাকা ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি

জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত

জামালপুর : সভায় বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জামালপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিম। ছবি : বাংলারচিঠিডটকম

মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ নভেম্বর, রবিবার উন্নয়ন সংঘের শেওলা সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস ডিফেন্টার নেটওয়ার্ক জামালপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিম।

সভায় মুখ্য আলোচক ছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের ডিএইচআরএনএস প্রকল্পের মনিটরিং অফিসার সাহিদ মাহফুজ। তিনি বলেন, একজন মানবাধিকারকর্মী বা ডিফেন্ডারকে আপদামস্তক ভাল মানুষ হতে হবে। দ্রুত সাড়া দিয়ে মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তির পাশে দাঁড়াতে হবে। তাকে মনো-সামাজিকভাবে শক্তিশালী করতে হবে। বিভিন্ন কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করতে হবে। তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং ছড়িয়ে দিতে হবে। দক্ষ এবং সফলভাবে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন-এমএসএফ এর সহায়তায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, নেটওয়ার্কের সদস্য সুপ্রিয়া, সুফিয়া, ফরহাদ, শারমিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নেটওয়ার্কের সদস্য সচিব আরজু মিয়া।

জামালপুর : অতিথিবৃন্দের সাথে সভায় অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

প্রসঙ্গত, জামালপুরে ডিএইচআরএনএস প্রকল্পের আওতায় মাসিক সভা, ঘটনা উদঘাটন বা বিস্তারিত তথ্য-উপাত্ত নিয়ে ডকুমেন্ট তৈরি করা, মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের মামলা করতে সহায়তা করা, কর্মশালার আয়োজন করা, দিবস উদযাপন করা, সাংবাদিকদের নিয়ে ক্যম্পেইন করা, বিরোধ নিষ্পত্তিসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দ্রুত সাড়া  দেওয়া কার্যক্রমগুলো পরিচালনা করা।

জানা গেছে, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ২৫ জন সদস্যের সমন্বয়ে প্রতিমাসে একটি করে সভায় আয়োজন করা হয়। এতে সদস্যদের মানবাধিকার বিষয়ে দক্ষতা বৃদ্ধি এবং কার্যক্রম সফল বাস্তবায়নে কৌশল অর্জনে কার্যকর ভূমিকা রাখছে। সভায় প্রতিমাসে প্রতি সদস্য কমপক্ষে একটি করে ঘটনার বিস্তারিত উপস্থাপন করবে এবং সফল যোগাযোগের উদাহরণ তুলে ধরবেন।

সভার শুরুতেই জামালপুরে মানবাধিকার পরিস্থিতি তুলে ধরা হয়।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত

জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৫৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬