ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প

নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

সরিষাবাড়ী : যুবদলের বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও নাশতার প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর, শনিবার বিকালে পোগলদিঘা ইউনিয়ন যুবদলের উদ্যোগে উপজেলার বয়ড়া বাজার এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

বিকালে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল বয়ড়া বাজার এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন ফকির। পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রনজু, উপজেলা বিএনপির সহ-সভাপতি চান মিয়া চানু, কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব সরকার, পিংনা সুজাদ আলী কলেজের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সিফাত প্রমুখ।

প্রতিবাদ সভায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রনজু বলেন, দেশকে ধ্বংস করে দেশ থেকে পালিয়ে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এখন গুপ্ত হয়ে আবার তারা ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার পায়তারা শুরু করেছে। বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখান করেছে। বাংলাদেশর মাটিতে তাদের রাজনীতি করার সুযোগ আর নেই। আগুন সন্ত্রান বন্ধ করুন। তা না হলে জনগণ সোচ্চার হয়ে প্রতিহত আপনাদেরকে প্রতিহত করবে।

কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল

নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০১:২৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬