ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব

যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক

ইসলামপুর : সাপধরী চরে যমুনার ভাঙনে বিলীন হচ্ছে কৃষকের আবাদি জমি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় অসময়ে যমুনা নদীর বামতীরে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে চলমান ভাঙনে বসতভিটা ও কয়েকশ’ বিঘা আবাদি জমি ইতিমধ্য নদীগর্ভে বিলীন হয়েছে।

ভাঙনের হুমকিতে রয়েছে বাজার, বাড়িঘর, কৃষিজমি, স্কুল-মাদরাসাসহ বিভিন্ন স্থাপনা। ভয়াবহ ভাঙনে আবাদি জমি হারিয়ে দিশেহারা কৃষকেরা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে চরে নদীভাঙন রোধে পদক্ষেপ নিতে সমীক্ষা কার্যক্রম চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

স্থানীয়রা জানান, সাপধরী ইউনিয়নের ঘনবসতিপূর্ণ ২০টি গ্রামই আশির দশকে সড়ক পথে ইসলামপুর উপজেলা শহরের সাথে সংযুক্ত ছিল। আশির দশক থেকে এ পর্যন্ত এলাকাটি দু’দফা যমুনা নদী ভাঙনের কবলে পড়েছে। টানা ২০ বছরের অব্যাহত ভাঙনে নদীটি ভাঙতে ভাঙতে প্রায় ১০ কিলোমিটার পূর্বে ইসলামপুর উপজেলার গুঠাইল, উলিয়া, হারগিলা তারতাপাড়া ও কাঠমা পর্যন্ত পৌঁছে যায়। ওই সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দেওয়ানগঞ্জের ফুটানী বাজার থেকে ইসলামপুরের কুলকান্দি ও গুঠাইল হয়ে উলিয়া বাজার পর্যন্ত সিসি ব্লক বসিয়ে যমুনার বামতীর সংরক্ষণে বাঁধ নির্মাণে তীব্র স্রোত থেমে গিয়ে দিন দিন নদীটি তার পূর্বেকার মূলস্রোতে ফিরে যায়।

ইউনিয়নের কাশারীডোবা, কোদালধোয়া, রায়েরপাড়া, চেঙ্গানিয়া, আকন্দপাড়া, মন্ডলপাড়া, বিশরশি, সুখচর, চরশিশুয়া, প্রজাপতি, ফকিরপাড়া এবং নোয়াপাড়া ইউনিয়নের নতুনপাড়া, পূর্ব রায়েরপাড়া, মাইজবাড়ী, চর টগা ও কাঠমা কৃষ্ণনগর এলাকা নতুন করে চাষাবাদ ও বসবাসের উপযোগী হয়।

এছাড়াও বেলগাছা ইউনিয়নের শীলদহ, সিন্দুরতলি ও চিনাডুলী ইউনিয়নের চরনন্দনেরপাড়া, কুকুরমারী, কুতুবুল্লারচর ও নয়াপাড়া এলাকা যমুনার পেট থেকে উদ্ধার হয়ে দিন দিন ঘনবসতিপূর্ণ এলাকা ও ফসলি জমির মাঠে রূপান্তরিত হয়েছে। কিন্তু যমুনার নতুন চরাঞ্চল বাসীর সুখ যেন দীর্ঘস্থায়ী হচ্ছে না। বিগত কয়েক বছরে যমুনা থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন ও অপরিকল্পিত নদী খনন প্রক্রিয়ার কারণে এই অঞ্চলের মাঝ দিয়ে যমুনার দুটি শাখা নদী প্রবাহিত হয়ে অসময়ে নতুন করে শুরু হয়েছে ভাঙন।

সরেজমিন গিয়ে দেখা গেছে, মন্ডলপাড়া, আকন্দপাড়া, বিশরশি, সুখচর, চর শিশুয়া ও প্রজাপতি, শীলদহ ও সিন্দুরতলি এলাকার পশ্চিমাংশে যমুনা নদীর বামতীরে সম্প্রতি ভয়াবহ নদী ভাঙন চলছে। ভয়াবহ ভাঙনে মুহূর্তের মধ্যই আবাদি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে।

সাংবাদিক আজিজর রহমান চৌধুরী বলেন, যমুনা নদীর ভাঙাগড়ার সাথে যুদ্ধ করেই বাপ দাদাও এক চর থেকে পাশের আরেক চরে বসবাস করেছেন। এভাবেই যুগযুগ ধরে সুখে দুঃখে আবর্তীত হচ্ছে দুর্গম চরাঞ্চলের নদীভাঙা অসহায় মানুষদের জীবনযাত্রা। তিনি ভাঙন রোধে স্থানীয় সংসদ সদস্যের সুদৃষ্টি কামনা করেন।

ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডল জানান, অসময়ে প্রায় পাঁচ কিলোমিটার জুড়ে ভাঙন চলছে। যদি এভাবে নদী ভাঙতে থাকে, তাহলে আমাদের এই ইউনিয়ন মানচিত্র থেকে হারিয়ে যাবে। প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জুবায়ের এই প্রতিবেদককে বলেন, সাপধরী ইউনিয়নের ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের ইতিমধ্য পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। তারা দ্রুত সময়ের মধ্য ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

এসব বিষয়ে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান এই প্রতিবেদককে বলেন, যমুনার চরে নদী ভাঙন রোধে পদক্ষেপ নিতে সমীক্ষা চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে টেকসই কার্যক্রম বা পদক্ষেপ নেয়া হবে।
সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু এই প্রতিবেদককে বলেন, আমার উপজেলায় নদী শাসনের কাজ চলমান রয়েছে। তবে যমুনা নদী শাসনের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্য নদী ভাঙন রোধে কাজ শুরু হবে।

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা

যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক

আপডেট সময় ০৮:২৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬