ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ দিয়ে নজরদারি করবে আনসার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত দুর্গাপূজা : অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র উপহার দিলেন ছাত্রদলনেতা মাহমুদুল ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

নকলা : জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও মো. জাহাঙ্গীর আলম। ছবি : বাংলারচিঠিডটকম 

“আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যে শেরপুরের নকলা উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উযাপিত হয়েছে।

১৫ অক্টোবর, বৃহহস্পতিবার সকালে নকলা পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) সহযোগিতায় নকলা পৌর কার্যালয় চত্বরে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্র শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নকলা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম। এতে উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির শরিফুল ইসলাম শরীফ, আব্দুল করিম হেলথকেয়ার কেয়ার সেন্টারের ডাক্তার রিফাত হাসান, চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক লিটন প্রমুখ বক্তব্য রাখেন।

শোভাযাত্রা ও আলোচনা সভায় নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে শিক্ষার্থীসহ স্থানীয়দের সঠিকভাবে হাত ধোয়ার কৌশল শিখানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম তার বক্তব্যে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিরাপদ স্যানিটেশন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সুস্থ জীবনযাপন ও রোগ প্রতিরোধে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য সবাইকেই গুরুত্ব দিতে হবে।

জনপ্রিয় সংবাদ

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

আপডেট সময় ১০:০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬