ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা জামালপুরে ১১ শিশুর মুখে হাসি ফোটাল অরফান গিভ শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন

শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ

শেরপুর : জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের দেওয়া হয় হুইলচেয়ার। ছবি : বাংলারচিঠিডটকম

‎গণশুনানিতে আসা সেবাপ্রার্থী প্রতিবন্ধীদের মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে ১৩টি হুইল চেয়ার ও একটি ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে। ১২ অক্টোবর, সোমবার বিকালে শেরপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এসব বিতরণ করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, সপ্তাহের প্রতি বুধবার জেলা প্রশাসক কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সকল পর্যায়ের নাগরিক তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আসেন। সমস্যা সমাধানে নানাভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেয়া হয়। এরই ধারাবাহিকতায় আজকে শারীরিক প্রতিবন্ধী ১৪ জন অসহায় মানুষকে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল দেওয়া হয়।

এ সময় পুলিশ সুপার এ. কে. এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ লুৎফুল কবীর, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান খান, জেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক মো. আব্দুল আওয়াল চৌধুরী, বিএনপিনেতা মো. সাইফুল ইসলাম, জামায়াতের সাবেক জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. মুগনিউর রহমান মনি, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন ।

স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল

শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ

আপডেট সময় ১০:২৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬