জামালপুরের বকশীগঞ্জে বাস চাপায় বউ-শাশুড়ির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১০ অক্টোবর, শনিবার সকালে ঢাকা- বকশীগঞ্জ মহাসড়কের নিলাক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাস ও হেলপারকে আটক করেছে পুলিশ।।
নিহতরা হলেন নিলাক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তার ছেলের বউ ফরিদা বেগম (৪০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ অক্টোবর ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহন নামে একটি বাস বকশীগঞ্জ উপজেলার ঠাকুরপাড়া হয়ে রৌমারী যাচ্ছিল। এ সময় সড়কের পাশে দাঁড়িয়েছিলেন শাশুড়ি উফেজা বেগম (৬৫) ও তার ছেলের বউ ফরিদা বেগম (৪০)। বাসটি ঠাকুরপাড়া এলাকা অতিক্রম করার সময় সকাল ৬টায় ওই দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।
এ ঘটনায় ঘাতক বাস ও বাসের হেলপার মহিউদ্দিনকে আটক করা হয়। বউ-শাশুড়ির মৃত্যুর খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘাতক বাসটি জব্দ করেন। বউ-শ্বাশুড়ির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন এই প্রতিবেদককে বলেন, ঘাতক বাস ও হেলপার মহিনউদ্দিনকে আটক করা হয়েছে। দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
বাংলার চিঠি ডেস্ক : 


















