ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

জামালপুর : শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আইনজীবী মো. আতিকুর রহমান। ছবি : বাংলারচিঠিটিকম

জামালপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার উদ্যােগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয় এই শ্রমিক সমাবেশ। ৯ অক্টোবর, শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাজি আরজু মিয়ার সভাপতিত্বে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আইনজীবী মো. আতিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান বলেন, যাতে আমরা শ্রমিক অধিকার নিয়ে কথা বলতে না পারি, সেই গণতান্ত্রিক অধিকারটুকু তখন আমাদের ছিনিয়ে নেয়া হয়েছিল। যারই ফলশ্রুতিতে বাংলাদেশে জুলাই বিপ্লব হয়েছে। এদেশের সকল মানুষ সেই বিপ্লবের পক্ষে রাস্তায় নেমেছে এবং চব্বিশের পাঁচই আগস্ট সেই বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশের পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে। বলা যায়, তারপর থেকে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা খেয়াল করেছি। প্রত্যেক দল তার অবস্থান থেকে তারা দলীয় কার্যকলাপ পরিচালনা করার সুযোগ পাচ্ছে। যিনি যে চিন্তার হন, যিনি যে মতের হন, একটা গণতান্ত্রিক দেশে সবার যে সুযোগ থাকার কথা, এখনো আমরা মনে করি, সেই সুযোগটি আমাদের অব্যাহত আছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই শ্রমজীবী মানুষের কল্যাণে, অধিকার প্রতিষ্ঠায় আমরা যথাযথ ভূমিকা পালন করার চেষ্টা করেছি। কিন্তু আমাদের এই পথ কখনও শুভকর ছিল না। শুধু একটা আদর্শভিত্তিক শ্রমিক সংগঠন হওয়ার কারণে, আমরা কথা বলার কারণে, আমরা বৈষম্য মুক্ত হওয়ার কথা বলার কারণে, আমরা শ্রমিকের ন্যায্য পাওনা শ্রমিকদেরকে দেওয়ার জন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের সংগ্রামকে সামনে রেখে ভূমিকা পালন করার কারণে, বিগত কোনো সরকারের সময়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনকে তার সঠিকভাবে ভূমিকা পালন করতে দেওয়া হয় নাই।

তিনি বলেন, দীর্ঘ প্রায় পঞ্চান্ন বছর সময় আমরা পার করেছি। অনেক সরকার এসেছে গিয়েছে। কিন্তু এদেশের শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়েছে? এদেশের শ্রমিকেরা এখনও ন্যায্য মজুরি পায়? এ দেশের শ্রমিকেরা কর্মস্থলে নিরাপদ থাকার কথা ছিল, কর্মস্থলকে আমরা নিরাপদ পাচ্ছি? যখন তখন বিল্ডিং ধসে পড়ে। কারখানায় আগুন লাগে। আর সেখানে এদেশের নিরীহ শ্রমিকদেরকে প্রতিনিয়ত জীবন দিতে হয়।

শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ সিদ্দিকীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ড. মুহাম্মদ ছামিউল হক ফারুকী, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তসলিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার উপদেষ্টা আইনজীবী আব্দুল আওয়াল, উপদেষ্টা আইনজীবী মো. মুজিবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের আন্তর্জাতিক সম্পাদক ফারদিন হাসান হাসিব প্রমুখ।

সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ১০:২৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬