ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সেচপাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোবারক আলী (৫৫) নামে একজন কৃষক মারা গেছেন। ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রোবায়েত হোসেন বিপুল জানান, নিহত মোবারক আলী বাড়ির পাশে নিজ সেচপাম্প চালাতে যায়। তখন অসাবধানতাবশত: সেচপাম্পের ঝুলন্ত বিদ্যুতের তারে সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। নিহত মোবারক আলী ওই গ্রামের মৃত বছির উদ্দিন মন্ডলের ছেলে। তিনি দুই সন্তানের জনক। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন এই প্রতিবেদককে বলেন, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

আপডেট সময় ১০:০০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬