ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক

বকশীগঞ্জ : জনতার হাতে আটক সারবাহী অটোরিকশা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অবৈধভাবে সার পাচারকালে জনতার হাতে ২৫ বস্তা ইউরিয়া সারবাহী অটোরিকশা আটক এবং পরে সারের বস্তাগুলো জব্দ করেছে উপজেলা প্রশাসন৷ ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকালে বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজার দিয়ে দুটি অটোরিকশায় করে সারগুলো অন্যত্র নেয়ার পথে আটক করা হয়।

এর আগে ২১ সেপ্টেম্বর, সোমবার বিকালে বকশীগঞ্জ পৌর শহরের উত্তর বাজার থেকে আরও ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেন উপজেলা প্রশাসন।

জানা গেছে, গত কয়েকদিন থেকে একটি অসাধুচক্র বিভিন্ন কৌশলে ইউরিয়া ও নন ইউরিয়া সার বিভিন্ন এলাকায় পাচার করার চেষ্টা করছে। প্রশাসনের তৎপরতায় এসব সার পাচার ভেস্তে গেছে।

২২ সেপ্টেম্বর বিকালে দুটি অটোরিকশায় ২৫ বস্তা ইউরিয়া সার বাট্টাজোড় নতুন বাজার হয়ে অন্য স্থানে পাচারের সময় স্থানীয়রা অটোরিকশা দুটি আটক করেন।

পরে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনকে জানান তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মুরাদ হোসেন তাৎক্ষণিকভাবে ২৫ বস্তা সার জব্দ করেন। তখন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে জব্দ হওয়া সারগুলো উপজেলা কৃষি কর্মকর্তার হেফাজতে রাখা হয়।

বকশীগঞ্জের ইউএনও মুরাদ হোসেন এই প্রতিবেদককে বলেন, সার গুলো জব্দ করে কৃষি কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে। তিনি ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিক্রি করে সরকারি কোষাগারে তা জমা দেবেন। অসাধু চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প

বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক

আপডেট সময় ১০:০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬