ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত

জামালপুর : মাদকবিরোধী শোভাযাত্রায় নেতৃত্ব দেন সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

‘মাদককে না বলুন’ এই স্লোগান সামনে রেখে রোটারি ক্লাব অব জামালপুরের উদ্যোগে ১৮ সেপ্টেম্বর, শুক্রবার শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য ও রোটারি ক্লাব অব জামালপুরের পাস্ট প্রেসিডেন্ট আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ইভেন্ট চেয়ার ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী রিশাদ রেজওয়ান বাবু।

সকাল ১০টা শহরের স্টেশন বাজার মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে কেন্দ্রিয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় রোটারি ক্লাব অব জামালপুরের বর্তমান প্রেসিডেন্ট আরিফুল ইসলাম আপন, পাস্ট প্রেসিডেন্ট প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, পাস্ট প্রেসিডেন্ট ও জাহিদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল হাই আল হাদী, মোস্তাফিজুর রহমান বাপ্পী, আব্দুল আহাদ স্বাধীন, আইনজীবী আক্রাম হোসেনসহ অন্যান্য রোটারিয়ান ও রোটরেক্ট ক্লাবের সদস্যবৃন্দ অংশ নেন।

শোভাযাত্রা শেষে জামালপুর বাস টার্মিনালে ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। এতে ইভেন্ট চেয়ার ছিলেন পাস্ট প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান বাপ্পী। মেডিকেল ক্যম্পে পরিবহন শ্রমিকরা অংশ নেন। ক্যম্প পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শুভ।

উভয় ইভেন্টের প্রশংসা করে সংসদ সদস্য আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। তবে এই ঘোষণার বাস্তব প্রতিফলন ঘটাতে হলে ব্যাপকভিত্তিতে গণজাগরণ তৈরি করতে হবে। মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সমাজ উন্নয়ন ও অগ্রগতির প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে মাদকের আগ্রাসন। একে মোকাবেলা করতে হলে সমন্বিত উদ্যোগ নেয়া এখন সময়ের দাবি। রোটারি ক্লাবের দাতব্যমূলক কাজে তিনি সর্বাত্মক সহায়তা করার আশ্বাস দেন।

উল্লেখ, চলতি মৌসুমে রোটারি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ, মৌসুমী ফল মেলা, ঝুঁকিপূর্ণ শ্রম থেকে ফিরে আসা শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কাজ সম্পন্ন করা হয়েছে বলে ক্লাবসূত্র জানায়।

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৩১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬