ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুর : যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসলাম হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নানা কৌশলে সংসার ভেঙে প্রেমের সম্পর্ক স্থাপন করে বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের অপরাধে আসলাম হোসেন (৩৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে চার লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসলাম হোসেন উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর সলই মন্ডলপাড়া গ্রামের হায়দর আলীর ছেলে। ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারীর বিয়ের আগে থেকেই আসলাম হোসেন তাকে কুপ্রস্তাব দিতেন। বিভিন্ন লোভ-লালসা দেখিয়ে ফুসলাতেন। বিষয়টি জানতে পেরে সার্বিক নিরাপত্তা বিবেচনায় তাকে অন্যত্র বিয়ে দেন তার বাবা। ওই নারী ঘর-সংসার করাকালে বিভিন্ন সময় তার স্বামীর কাছে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তাদের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি করেন আসলাম হোসেন। দাম্পত্য কলহের জের ধরে ২০২৩ সালের ১০ জুলাই ওই নারীকে তালাক দেন তার স্বামী। এরপর থেকে ওই নারী তার বাবার বাড়িতেই থাকতেন।

এই বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, তালাকের পর ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন আসলাম হোসেন। একপর্যায়ে ২০২৩ সালের ২০ জুলাই রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে আসলাম হোসেন ওই নারীকে ধর্ষণ করেন। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বকশীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেন। ওই মামলায় আসলাম হোসেনকে একমাত্র আসামি করা হয়।

তিনি আরও জানান, মামলায় নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসলাম হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও চার লাখ টাকা জরিমানা করেন আদালত।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় ১০:৩৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬