ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ২৬ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর কফিনবন্দি মরদেহ জামালপুরে শেষ হল তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা মাদকের সাথে জড়িত বিএনপি নেতা-কর্মীদের সর্বপ্রথম গ্রেপ্তার করুন : ওয়ারেছ আলী মামুন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু

রেস্টুরেন্টের রান্না ঘরে বেগুনি বানানোর বেগুনে পাওয়া গেছে পোকা

জামালপুর : তাজ ক্যাফে রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের বিভিন্ন ইফতার সামগ্রীর দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দুটি স্বনামধন্য রেস্টুরেন্টসহ চারটি দোকান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

২৫ ফেব্রুয়ারি, বুধবার বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

২৫ ফেব্রুয়ারি বিকালে জামালপুর শহরের তলমালতলা মোড় থেকে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান শুরু হয়। অভিযানের সময় তমালতলা এলাকার তাজ ক্যাফে, রংধনু রেস্টুরেন্টসহ বিভিন্ন ইফতার সামগ্রীর দোকানে বেসন, সয়াবিন তেল, জিলাপি, দইসহ ইফতার তৈরির বিভিন্ন কাঁচামাল পরীক্ষা ও পরিদর্শন করা হয়।

এ সময় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাৎক্ষণিকভাবে খাদ্যে ক্ষতিকর উপদানের উপস্থিতি পরীক্ষা করা হয়। পরীক্ষা ও পরিদর্শন শেষে তাজ ক্যাফে ও রংধনু রেস্টুরেন্টের রান্না ঘরে বেগুনি বানানোর বেগুনে পোকা পাওয়ায় তাজ ক্যাফেকে ২০ হাজার টাকা ও রংধনু রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

পরে শহরের ফৌজদারি মোড়ে দুটি অস্থায়ী ইফতার সামগ্রীর দোকানে খাবার ঢেকে না রাখার কারণে প্রত্যেক দোকান মালিককে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়াও অস্থায়ী দুধের বাজার পরিদর্শন করে দুধ পরীক্ষা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, পুরো রমজান মাসজুড়ে এমন অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

রেস্টুরেন্টের রান্না ঘরে বেগুনি বানানোর বেগুনে পাওয়া গেছে পোকা

আপডেট সময় ১০:৫০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬