ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

সাংবাদিক মুক্তার বাসা থেকে নগদ টাকা, কম্পিউটার সেট লুট

জামালপুর : সাংবাদিক মাহমুদুল হাসান মুক্তার বাসা চুরি সংঘটিত। দুর্বৃত্তরা ঘরের মালামালও তছনছ করে। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাহাপুর তালতলা এলাকার বাসিন্দা জামালপুর দিনকাল পত্রিকার বার্তা সম্পাদক এবং জাতীয় দৈনিক স্বাধীন ভোর পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মাহমুদুল হাসান মুক্তার বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা ও কম্পিউটার সেট লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, সাংবাদিক মাহমুদুল হাসান মুক্তা ২০ জানুয়ারি, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে সপরিবারে সিলেট ভ্রমণের উদ্দেশ্যে ভাড়াবাসা তালাবদ্ধ করে বের হন। ২৩ জানুয়ারি, শুক্রবার সকাল ৮টার দিকে তিনি জানতে পারেন তার বাসায় চুরি হয়েছে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বাসায় ফিরে তিনি গ্রীলের গেট ও প্রধান দরজার তালা ভাঙা অবস্থায় পায়। ঘরের ভেতরে ঢুকে দেখা যায়, জিনিসপত্র এলোমেলো।

দুর্বৃত্তরা ঘরের ট্রাংকে রাখা নগদ এক লাখ টাকা, আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের কম্পিউটার সেট, তিন হাজার টাকা মূল্যের একটি ইন্টারনেট রাউডার ও দামী কাপড়চোপড়সহ আনুমানিক প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি হয়েছে।

সাংবাদিক মাহমুদুল হাসান মুক্তা এ প্রতিবেদককে বলেন, ২০ জানুয়ারি বিকাল সাড়ে ৩টার পর থেকে ২৩ জানুয়ারি সকাল ৮টার মধ্যে কোন এক সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ভাড়াবাসায় ঢুকে চুরি করে। এ ঘটনায় আমি জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দিয়ে সাধারণ ডায়েরি করেছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

সাংবাদিক মুক্তার বাসা থেকে নগদ টাকা, কম্পিউটার সেট লুট

আপডেট সময় ১০:১৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬