ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

সরিষাবাড়ীতে আগুনে দগ্ধ হয়ে শতবর্ষী নারীর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে মরিয়ম ওরফে পহেলা নামের একজন শতবর্ষী বৃদ্ধার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। মরিয়ম সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার এলাকার মৃত হোসেন আলী মণ্ডলের স্ত্রী।

ওই বৃদ্ধার পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারি, সোমবার বেলা ১১টার দিকে নিজ বাড়ির রান্নাঘরের চুলায় আগুন পোহাতে গেলে তার পরনের কাপড়ে আগুন ধরে যায়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্বার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি  ভর্তির পরামর্শ দেন। পরে সেখানেই তাকে ভর্তি করা হয়। ৫ ডিসেম্বর  রাত আনুমানিক ৮টার দিকে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ৬ জানুয়ারি, মঙ্গলবার বেলা ১১টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ওই বৃদ্ধার নাতি সেলিম মিয়া এ প্রতিবেদককে বলেন, কনকনে শীতের মধ্যে চুলায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে আমার নানি মরিয়ম মারা গেছেন। ৬ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান।

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

সরিষাবাড়ীতে আগুনে দগ্ধ হয়ে শতবর্ষী নারীর মৃত্যু

আপডেট সময় ০৯:৪৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬