ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে সিডসের সংলাপ আয়োজিত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

জামালপুর : সমাবেশে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

নারী ও শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা, বাল্যবিবাহ রোধ, তথ্যপ্রযুক্তির অপব্যবহার ও শিশু সুরক্ষা বিষয়ক সচেতনামূলক সমাবেশ ১৬ নভেম্বর, রবিবার দেওয়ানগঞ্জ উপজেলার পাররাম রামপুর ইউনিয়নের বাঁশতলী মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির ব্যবস্থাপক এস. এ সামসুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলাম। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাররাম রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া। সমাবেশে অন্যান্যের মধ্যে মহিলা বিষয়ক অফিসের ক্রেডিট সুপারভাইজার আব্দুর রশিদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, স্বাস্থ্য সহকারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিতি ছিলেন।

আলোচনা অনুষ্ঠান ছাড়াও সমাবেশে বিষয়ভিত্তিক গান এবং সচেতনামূলক নাটিকা প্রদর্শন করা হয়। উল্লিখিত বিষয়ে নানা তথ্য উপাত্ত উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে অভিভাবক, শিক্ষক, কিশোর-কিশোরী, স্থানীয় গণ্যমান্যদের সহযোগিতা কামনা করা হয়।

সমাবেশে চর আমখাওয়া ইউনিয়নের পাররামরামপুর, চর হাজীগঙ্গা এবং ডাংধরা ইউনিয়নের ১২টি সংলাপ কেন্দ্র থেকে প্রায় ৩০০ শতাধিক কিশোরীসহ পাঁচ শতাধিক জনগণ অংশ নেন।

উল্লেখ্য, সম্প্রতি উন্নয়ন সংঘ সিডস প্রকল্প জামালপুর সদর উপজেলায় এবং ইসলামপুর উপজেলায় আরও দু’টি সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশেও সহস্রাধিক কিশোর-কিশোরীসহ স্থানীয় জনগণ অংশ নেন। উন্নয়ন সংঘ সিডস প্রকল্প তিন হাজার সুবিধাবঞ্চিত দরিদ্র পরিবার নিয়ে ২০২৩ সাল থেকে আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। যা ২০২৮ সাল পর্যন্ত অব্যাহত থাকবে। কর্মসূচির সার্বিক কারিগরি এবং আর্থিক সহায়তা করছে স্টমি ফাউন্ডেশন বাংলাদেশ।

জামালপুর : বক্তব্য রাখেন পাররাম রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম
জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে সিডসের সংলাপ আয়োজিত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ১০:২৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫