ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

৯ ঘন্টা পর অপহৃতা বন্যাকে উদ্ধার করেছে পুলিশ

জামালপুর : জামালপুর সদর থানা পুলিশ ও বারুয়ামারী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বন্যা খাতুনকে উদ্ধার  করে। ছবি : বাংলারচিঠিডটকম

অপহরণের ৯ ঘন্টা পর অপহৃতা বন্যা খাতুনকে ৩০ অক্টোবর, বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের মানিকের চর মোল্লাবাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে জামালপুর সদর থানা পুলিশ ও বারুয়ামারী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। একই দিন সকালে জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকা থেকে ওই নারীকে অপহরণ করে তার সাবেক স্বামী ও সহযোগীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৩০ অক্টোবর সকালে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারের মানহা তালুকদার ডায়াগনোস্টিক সেন্টারের সামনে থেকে বন্যা খাতুনকে জোরপূর্বক অপহরণ করে তার সাবেক স্বামী আবু বক্কর সিদ্দিক ও তার সহযোগীরা।

ঘটনার পর অপহরণের একটি সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফুটেজটিতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি একটি সাদা রঙের মাইক্রোবাস নিয়ে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর কালো বোরকা পরিহিত নারী বন্যা খাতুন সাদা মাইক্রোবাসটি অতিক্রম করছিলেন। এ সময় সময় তার গতি রোধ করেন দুই ব্যক্তি। তাদের কথোপকথনের একপর্যায়ে মাইক্রোবাস থেকে একজন দ্রুতগতিতে নেমে গিয়ে বন্যা খাতুনকে জোরপূর্বক জড়িয়ে ধরে মাইক্রোবাসে তুলে নিয়ে যান।

এরপর থেকে অপহরণের ঘটনায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। অপহৃত ওই নারীর বাবা চান মিয়া বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে নয় ঘন্টা পর অপহৃতা বন্যা খাতুনকে সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের মানিকের চর মোল্লাবাড়ি এলাকা থেকে তাকে জীবিত উদ্ধার করেছে।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব এ প্রতিবেদককে বলেন, অপহরণের ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। জামালপুর সদর থানা পুলিশ ও বারুয়ামারী পুলিশ তদন্ত কেন্দ্রের যৌথ একটি দল অভিযান চালিয়ে অপহৃত নারীকে জীবিত উদ্ধার করে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত কাউকে এখনও আটক করা যায়নি। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

৯ ঘন্টা পর অপহৃতা বন্যাকে উদ্ধার করেছে পুলিশ

আপডেট সময় ১১:১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫