ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা জামালপুরে ১১ শিশুর মুখে হাসি ফোটাল অরফান গিভ শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন

বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সী শিশু হোসানুর রহমান (৩) মারা গেছে। ২৬ সেপ্টেম্বর, শুক্রবার বিকাল ৩ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। শিশু হোসানুর রহমান বিলেরপাড় গ্রামের শামীম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ২৬ সেপ্টেম্বর বিকাল ৩টার দিকে দুপুরে শিশু হোসানুর খেলতে খেলতে বাড়ির সামনে একটি পুকুরে পড়ে যায়। তাকে বাড়িতে না পেয়ে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করতে থাকে। পরে বাড়ির সামনের পুকুরে শিশু হোসানুরের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, এ ঘটনায় পরিবারের আপত্তি না থাকায় বিনাময়না তদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল

বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় ০৯:৩৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫