ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক নৌ বাহিনী সদস্যের মৃত্যু!

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মটরের নতুন সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক নৌ বাহিনী সদস্য বদিউজ্জামান (৫২) মারা গেছেন। ৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পৌর এলাকার টিকরকান্দি গ্রামে তার বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি টিকরকান্দি গ্রামের মৃত শমসের বেপারীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় নিজ বাড়িতে মটরের নতুন সংযোগ নেয়ার জন্য কাজ করছিলেন বদিউজ্জামান। হঠাৎ বিদ্যুতের তারের সাথে স্পৃষ্ট হয়ে পড়েন তিনি।

এ সময় বাড়ির লোকজন আহত অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক নৌ বাহিনী সদস্যের মৃত্যু!

আপডেট সময় ০৩:৫৭:১১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫