ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

জেলা বিএনপির সম্মেলন : সরিষাবাড়ীতে স্বাগত মিছিল

সরিষাবাড়ী : যুবদলের সমাবেশে নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা বিএনপির ২৩ আগস্ট দ্বি-বার্ষিক সম্মেলনকে সফল ও স্বার্থক করার লক্ষ্যে সরিষাবাড়ী উপজেলায় প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট সোমবার বিকালে পোগলদিঘা ইউনিয়ন যুবদলের উদ্যোগে একটি প্রচার মিছিল বের হয়।

মিছিলটি বয়ড়া ইসরাইল আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে বয়ড়া বাজার বিভিন্ন সড়ক পদক্ষিণ করে ব্রিজপাড় এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে বয়ড়া ইসরাইল আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন ফকির। ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ ফকির, উপজেলা বিএনপির সহ-সভাপতি চাঁন মিয়া চানু, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক সুজল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন,  ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপির সম্মেলন। এ সম্মেলন সফল করতে যুবদলের সকল নেতা-কর্মীদের স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করতে হবে।

সমাবেশ ও স্বাগত মিছিলে ইউনিয়ন যুবদল ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

জেলা বিএনপির সম্মেলন : সরিষাবাড়ীতে স্বাগত মিছিল

আপডেট সময় ০৯:৫৯:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫