ঢাকা ০২:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ : মতবিনিময় সভায় জামায়াত নেতৃবৃন্দ ও উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। ৮ জুলাই, মঙ্গলবার বিকালে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় সার্বিক বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী আইনজীবী নাজমুল হক সাঈদী। এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মওলানা আদেল ইবনে আউয়াল, পৌর জামায়াতের আমীর মওলানা আবদুল মতিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রাসেল মাহমুদ, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি রবিউল হাসান রিশাদ প্রমুখ।

এ সময় উপজেলা প্রেসক্লাবের পক্ষে সভাপতি হেদায়েতুল ইসলাম হোসনা, সহ-সভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, যুগ্মসাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় উপজেলা জামায়াত, পৌর জামায়াত, যুব বিভাগ ও শিবিরের নেতৃবৃন্দ এবং উপজেলা প্রেসক্লাবের সদস্যরা অংশ নেন।

মতবিনিময় সভায় আইনজীবী নাজমুল হক সাঈদী গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশে পরিবর্তন ঘটেছে। তাই এখন থেকে নির্ভয়ে অন্যায়ের বিরুদ্ধে আপনাদের কথা বলতে হবে। আপনারা সমাজের দর্পণ। আপনাদের লেখনির মাধ্যমে আগামীতে বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ তথা সারাদেশে ইতিবাচক পরিবর্তন ঘটবে বলে আমরা আশা রাখছি। ন্যায় ও আল্লাহর আইন বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। আপনাদেরও এগিয়ে আসতে হবে ন্যায়ের পক্ষে। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামী নির্বাচনে জামালপুর-১ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে সকল গণমাধ্যমকর্মীর সহযোগিতা কামনা করেন আইনজীবী নাজমুল হক সাঈদী।

এর আগে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করে তাদের খোঁজ খবর নেন জামায়াত নেতা নাজমুল হক সাঈদী এবং উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৩৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫