ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

মাদারগঞ্জে ১২ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় দায়িত্ব অবহেলার অভিযোগে তিনজন কক্ষ পরিদর্শককে অব্যাহতি এবং অসদোপায় অবলম্বনের দায়ে ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ২৭ এপ্রিল রবিবার উপজেলার চারটি পরীক্ষাকেন্দ্রে এই শাস্তিমূলক ব্যবস্থা নেন কেন্দ্র কর্তৃপক্ষ।

অব্যাহতি পাওয়া কক্ষ পরিদশর্কেরা হলেন- জোনাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান বাবলু, তারতাপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরীন আক্তার ও মোসলেমাবাদ আলিম মাদরাসার সহকারী শিক্ষক শাহীনুর আলম। তারা ইসলামাবাদ ওয়াছিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাশেম কামিল মাদরাসার কেন্দ্রে কক্ষ পরিদর্শকের দায়িত্বে ছিলেন।

জানা গেছে, ২৭ এপ্রিল এসএসসির পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, দাখিলের ইংরেজি ১ম পত্র ও এসএসসি ভোকেশনালের পদার্থবিজ্ঞান-২ পরীক্ষা চলাকালে অসদোপায় অবলম্বনের দায়ে জোনাইল উচ্চ বিদ্যালয় ভোকেশনাল কেন্দ্র থেকে তিনজন, ইসলামাবাদ ওয়াছিম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে তিনজন, বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চারজন ও মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাশেম কামিল মাদরাসা থেকে দু’জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এছাড়াও পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের দেখাদেখি করে লেখার সহযোগিতা ও দায়িত্বে অবহেলা করার দায়ে তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।

পরীক্ষা অনুষ্ঠানে ক্ষমতাপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, তিনটি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা করায় তিনজন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও চারটি পরীক্ষাকেন্দ্র থেকে ১২ জন পরীক্ষার্থীকে অসদোপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

মাদারগঞ্জে ১২ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

আপডেট সময় ০৭:১৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫