ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

গাজায় গণহত্যার প্রতিবাদে শেরপুরে জামায়াতের বিক্ষোভ

শেরপুর : গাজায় গণহত্যার প্রতিবাদে শেরপুর শহর শাখা জামায়াতের বিক্ষোভ। ছবি : বাংলারচিঠিডটকম

মজলুম গাজায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর শহর শাখার উদ্যোগে ৭ এপ্রিল সোমবার আসর নামাজের পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি শেরপুর শহরের ঐতিহ্যবাহী মাইসাহেবা মসজিদের সামনে থেকে বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেন জামায়াতের জেলা আমীর মাওলানা মো. হাফিজুর রহমান, সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল, সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, কর্ম পরিষদ সদস্য ডা. মো. আনোয়ার হোসাইন, উপজেলা আমীর মাওলানা আতাউর রহমান, নায়েবে আমীর মাওলানা নূর-ই-আলম সিদ্দিকী, সেক্রেটারি মাওলানা আব্দুস সোবহান, শহর আমীর মাওলানা নুরুল আমীন, সেক্রেটারি ডা. হাসানুজ্জামান প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মার্কিন মদদে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের পৈশাচিকতা মানব সভ্যতাকে কলঙ্কিত করেছে। অবরুদ্ধ ভূ-খন্ডটি পরিণত হয়েছে পৃথিবীর মাঝে একখন্ড নরকে। বসবাসের অযোগ্য হয়ে পড়েছে গোটা উপত্যকা। গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল। এ হত্যাযজ্ঞ বন্ধ করতে বিশে^র সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে এর দাতভাঙা জবাব দিতে হবে।

বক্তারা মুসলমানদের উপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা ও গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে সবাইকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

গাজায় গণহত্যার প্রতিবাদে শেরপুরে জামায়াতের বিক্ষোভ

আপডেট সময় ০৭:৩৩:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫