ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

হাটমাগুরায় ফসলি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগ

সরিষাবাড়ী : হাটমাগুরা এলাকায় তিন ফসলি জমির মাঝখানে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে তোলা হচ্ছে মাটি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সীমান্তবর্তী মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের হাটমাগুরা এলাকায় তিন ফসলি জমির মাঝখানে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। ৯ মার্চ রবিবার দুপুরে সরিষাবাড়ী উপজেলার সীমান্তবর্তী জোড়খালী ইউনিয়নের হাটমাগুরা গ্রামে মাটি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, জোড়খালী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান ও শ্রমিকলীগ নেতা মোস্তাফিজুর রহমানের যোগসাজশে হাটমাগুরা এলাকায় তিন ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করে আসছেন। এতে ভাঙন সৃষ্টি হয়ে হুমকির মুখে পড়েছে আশপাশের কয়েকশত একর কৃষিজমি। এভাবে মাটি তোলা অব্যাহত থাকলে কৃষিজমি বিলীন হয়ে যাবে।

তারা আরও বলেন, প্রতিবাদ করতে গেলে মামলার ভয় দেখানোসহ মারধরের হুমকি দেয় তারা। এ ঘটনায় প্রতিকার চেয়ে স্থানীয় সেনা ক্যাম্প, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও কোন পদক্ষেপ নিচ্ছেন না তারা। দ্রুত মাটি উত্তোলন বন্ধ করে ফসলি জমি রক্ষার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভুক্তভোগী খোরশেদ আলম, মকবুল হোসেন, জুলহাস উদ্দিন, তোজাম আকন্দ, নার্গিস আক্তার, সখীতন বেগম প্রমুখ।

সরিষাবাড়ী : হাটমাগুরা এলাকায় তিন ফসলি জমি থেকে মাটি তোলা বন্ধের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

এ ব্যাপারে জোড়খালী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান অভিযোগ অস্বীকার করে এ প্রতিবেদককে বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। জমি ক্রয় করে সেখান থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করে মহাসড়ক নির্মাণ করা হচ্ছে।

এ ব্যাপারে মাদারগঞ্জ উপজলো সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা এ প্রতিবেদককে বলেন, ঘটনাস্থল সরেজমিনে গিয়ে কয়েকবার মাটি তোলার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরও যদি তারা মাটি তুলে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

হাটমাগুরায় ফসলি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগ

আপডেট সময় ০৫:৪৭:৫০ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫