ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা জামালপুরে ১১ শিশুর মুখে হাসি ফোটাল অরফান গিভ শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন

দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ইউএনও মো. আতাউর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বুধবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয় এই সভা।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আাতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, দেওয়ানগঞ্জ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. বিপুল মিয়া, দেওয়ানগঞ্জ এ কে মেমোরিয়াল কলেজের প্রভাষক আবু হানিফ, উপজেলা নির্বাচন কর্মকর্তা এ কে এম মুছা, পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ইয়াহিয়া সিদ্দিকী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমীন, উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নজরুল ইসলাম, দেওয়ানগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাৎ হেসেন প্রমুখ মতামত ব্যক্ত করেন।

প্রস্তুতি সভায় ইউএনও মো. আতাউর রহমান জানান, যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে এবারের একুশে ফেব্রুয়ারি আন্তজার্তিক মাতৃভাষা দিবসে সকালে দেওয়ানগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। দিবসটি পালনের জন্য উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্হিত থাকার আহ্বান জানান তিনি।

স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল

দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:২৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫