ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ন রশিদ খানের কেপ টাউন

এসএ টোয়েন্টির শিরোপা জিতেছে রশিদ খানের এমআই কেপ টাউন। ফাইনালে সানরাউজার্স ইস্টার্ন কেপকে ৭৬ রানে হারিয়ে শিরোপা জিতেছে তারা। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো দলটি।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে কেপ টাউন। ওপেনিং জুটিতে তুলে ৫১ রান। ১৫ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলে ফিরে যান রায়ান রিকেলটন। তবে পরের ওভারেই ডাক মারেন রিজা হ্যান্ডরিকস।

তবে শেষ দিকে কনর এস্টারহুইজেন ২৬ বলে ৩৯ এবং ডিওয়াল্ড ব্রেভিস ১৮ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। এতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮১ রান করে কেপ টাউন।

জবাবে ব্যাট করতে নেমে কাগিসো রাবাদার বোলিং তোপে মাত্র ১০৫ রানে গুটিয়ে যায় সানরাউজার্স ইস্টার্ন কেপ। দলের পক্ষে টম অ্যাবেল করেন সর্বোচ্চ ২৫ বলে ৩০ রান। এছাড়া টনি ডি জর্জি করেন ২৩ বলে ২৬ রান। মাত্র ২৫ রান খরচায় ৪ উইকেট শিকার করেন রাবাদা।

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ন রশিদ খানের কেপ টাউন

আপডেট সময় ০৯:২৫:২১ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫