ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

নেদারল্যান্ডসের জাদুঘরে বিস্ফোরণ ঘটিয়ে দুঃসাহসিক চুরি

নেদারল্যান্ডস : ড্রেন্টস মিউজিয়াম থেকে চারটি প্রাচীন নিদর্শন নিয়ে গেছে চোরেরা। ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসের একটি জাদুঘরে বিস্ফোরণ ঘটিয়ে প্রায় আড়াই হাজার বছরের পুরনো সোনার হেলমেটসহ চারটি প্রাচীন নিদর্শন নিয়ে গেছে চোরেরা।

ডাচ পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় ২৭ জানুয়ারি সোমবার ভোরের দিকে অ্যাসেনের ড্রেন্টস মিউজিয়ামে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণ ঘটানোর আগে সন্দেহভাজনরা বাইরের দরজা খুলে বাতাসে ধোঁয়া ছড়িয়ে দেয়।

এরপর খ্রিস্টপূর্ব ৫০ অব্দের তিনটি সোনার ব্রেসলেট এবং বুখারেস্টের রোমানিয়ার জাতীয় ইতিহাস জাদুঘর থেকে ধার করা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ নিদর্শন কোটোফেনেস্টির খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীর হেলমেট নিয়ে পালিয়ে যায় চোরেরা।

ড্রেন্টস মিউজিয়াম তাদের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে চুরির কথা নিশ্চিত করেছে। নিদর্শনগুলো দুষ্প্রাপ্য ছিল বলে জানানো হয়। বিস্ফোরণে ভবন ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানানো হয়।

ডাচ পুলিশ ঘোষণা করেছে, তারা আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সঙ্গে এ নিয়ে কাজ করছে। তারা ইতিমধ্যে ৫০টিরও বেশি তথ্য পেয়েছে। পুলিশের ধারণা, লাইসেন্স প্লেট চুরি করা গাড়িটি ফেলে অন্য একটি গাড়িতে করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

এক বিবৃতিতে ড্রেন্টস মিউজিয়ামের জেনারেল ডিরেক্টর হ্যারি টুপান এ ঘটনাকে তার প্রতিষ্ঠান ও রোমানিয়ার জাতীয় ইতিহাস জাদুঘরের জন্য ‘কালো দিন’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, জাদুঘরে গত রাতের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। ১৭০ বছরের ইতিহাসে এত বড় ঘটনা আর ঘটেনি।

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

নেদারল্যান্ডসের জাদুঘরে বিস্ফোরণ ঘটিয়ে দুঃসাহসিক চুরি

আপডেট সময় ১০:২১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫