ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

ড্রোন হামলায় ইউক্রেনে সাংবাদিক নিহত

রাশিয়ার ইজভেস্তিয়া সংবাদপত্র ৪ জানুয়ারি শনিবার জানিয়েছে, ইউক্রেনের ‘কামিকাজে’ ড্রোন হামলায় ঐ পত্রিকার এক সাংবাদিক নিহত হয়েছেন। অধিকৃত পূর্ব ইউক্রেনের একটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় তিনি ড্রোন হামলার শিকার হন।

রাশিয়ার ‘রিয়া’ সংবাদ সংস্থা জানিয়েছে, সাংবাদিক আলেক্সজান্ডার মার্টিমাইনভ ইজভেস্তিয়া পত্রিকায় কাজ করতেন। তিনি এবং তার সহকর্মীরা রাশিয়া অধিকৃত গোরলিভকা শহরে গোলা বর্ষণের সংবাদ সংগহ্র করে ফেরার পথে তাদের গাড়িটি ড্রোন হামলার শিকার হয়।

সংবাদ সংস্থা আরো জানিয়েছে, হামলায় ‘রিয়া’র এক সাংবাদিক এবং অন্যান্য গণমাধ্যমের চার সাংবাদিক আহত হন।

ইজভেস্তিয়া জানিয়েছে, ‘ঐ সাংবাদিক যে গাড়িতে ছিলেন সেটি ড্রোন হামলায় বিধ্বস্ত হলে মার্টিমাইনভ গুরুতর আহত হয়ে মারা যান।’

এদিকে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) জানিয়েছে, ইউক্রেন সংঘাতের সংবাদ সংগ্রহ করতে গিয়ে অন্তত ১৫ সাংবাদিক নিহত হয়েছেন। সিপিজে বলেছে, তারা সাংবাদিকদের মৃত্যুর কারণ তদন্ত করছে।

পত্রিকাটি জানিয়েছে, রনাঙ্গনে যোদ্ধাদের সংবাদ সংগ্রহে নিয়োজিত ইজভেস্তিয়া পত্রিকার সাংবাদিক সিমন এরিমিন গত বছর ইউক্রেনের ড্রোন হামলায় মারা যান।

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

ড্রোন হামলায় ইউক্রেনে সাংবাদিক নিহত

আপডেট সময় ০৮:৪৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫