ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা জামালপুরে ১১ শিশুর মুখে হাসি ফোটাল অরফান গিভ শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন

যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ পুরোপুরি প্রস্তুত রয়েছে। পুলিশ বাহিনী এখন পুরোদমে কাজ শুরু করেছে।

১৯ ডিসেম্বর বৃহস্পতিবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও উধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বিশ্ব ইজতেমা ময়দানের নিষেধাজ্ঞা শিগগিরই তুলে নেয়া হবে। এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক। নির্দিষ্ট সময়ে ইজতেমা হবে আশা করছি।’

তিনি বলেন, যারা অপরাধ করেছে তাদের শাস্তির আওতায় আসতেই হবে। কোন ছাড় দেওয়া হবে না। অপরাধীদের কঠোর হস্তে দমন করা হবে।

আগামী নির্বাচনের বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন বলতে পারবে।

স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল

যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ১১:২৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪