ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

জামালপুরে স্টেশন রোডে মার্সেল এক্সক্লুসিভ শো-রুম উদ্বোধন

ফিতা কেটে শো-রুমের উদ্বোধন করেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরে স্টেশন রোডে উদ্বোধন হলো জনপ্রিয় দেশীয় ব্র্যান্ড মার্সেলের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শো-রুম কৃষিমন্ত্র মেশিনারীজ। ১৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় এই শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

এই শো-রুমে পাওয়া যাচ্ছে বিশ্বের সর্বোচ্চ ও আধুনিক প্রযুক্তিতে তৈরি মার্সেল ব্র্যান্ডের ইলেকট্রনিক্স এবং হোম এ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী। এছাড়া মার্সেল টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, সিলিংফ্যান কিনলেই পাচ্ছেন নতুন গাড়িসহ লাখ লাখ টাকার আকর্ষণীয় পুরস্কার।

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্সেল নর্থ পার্ট ইনচার্জ ডেপুটি এক্সিকিউটিভ কুদরত-ই-খোদা সফওয়ান, ডিএসএম সফিউল্লাহ লিটন, রিজিওনাল ম্যানেজার মিস্টার রাজিব, দৈনিক জামালপুর দিনকালের প্রকাশক মো. আরজু আকন্দ, মেসার্স কৃষিমন্ত্র মেশিনারীজ ও শো-রুমের স্বত্বাধিকারী হাজি মো. আবু সাঈদ, ব্যবসায়ী মো. আক্তার, মো. আব্দুর রশিদ, জুয়েলারি ব্যবসায়ী রাধাকান্ত বণিকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়ক আমিন খান বলেন, মার্সেল বাংলাদেশের দ্রুত অগ্রসরমান ব্র্যান্ডের মধ্যে অন্যতম একটি। গুণেমানে অনন্য বলেই মার্সেল ব্র্যান্ডের পণ্যসামগ্রী ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে। তিনি আশা করেন খুব শিগগির মার্সেল ব্র্যান্ড বাংলাদেশসহ বিশ্বের ইলেকট্রনিক্স বাজারে শীর্ষস্থান দখল করবে।

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

জামালপুরে স্টেশন রোডে মার্সেল এক্সক্লুসিভ শো-রুম উদ্বোধন

আপডেট সময় ১০:৪৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪