ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

জ্বালানি অপরাধীদের বিচারের গণদাবিতে জামালপুরে ক্যাবের স্মারকলিপি

জামালপুরে ক্যাবের স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ। ছবি: বাংলারচিঠিডটকম

কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি-২০২৪ বাস্তবায়ন এবং এই নীতির আলোকে জ্বালানি খাত সংস্কার ও জ্বালানি অপরাধীদের বিচারের গণদাবিতে জামালপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

২১ নভেম্বর বৃহস্পতিবার ক্যাব জামালপুর জেলা কমিটির পক্ষ থেকে সকাল ১০টায় স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ক্যাব জেলা কমিটির সভাপতি অধ্যাপক মাসুম আলম খান, প্রচার সম্পাদক জাহাঙ্গীর সেলিম, সদস্য যথাক্রমে অধ্যাপক আবু তালেব, অধ্যাপক আলী আকবর ফকির, আইনজীবী শামীম আরা, আইনজীব ইউসুফ আলী, সমাজকর্মী আরজু আহমেদ প্রমুখ। স্মারকলিপি অনুষ্ঠান পরিচালনা করেন ক্যাব জেলা কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।

স্মারকলিপিতে গত সরকারের আমলে জ্বালানি খাতে ব্যাপকভাবে অনিয়ম, দুর্নীতিসহ যারাই এক্ষেত্রে অপরাধ সংগঠনের সাথে জড়িত ছিল তাদের বিচারের দাবির পাশাপাশি ২১ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

জ্বালানি অপরাধীদের বিচারের গণদাবিতে জামালপুরে ক্যাবের স্মারকলিপি

আপডেট সময় ০৩:২৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪