ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা জামালপুরে ১১ শিশুর মুখে হাসি ফোটাল অরফান গিভ শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন

চাকরিপ্রার্থীরা চারবার বিসিএস পরীক্ষা দিতে পারবেন : উপদেষ্টা পরিষদ

একজন চাকরিপ্রার্থী বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় সর্বোচ্চ চারবার দেওয়ার সুযোগ পাবেন।

৩১ অক্টোবর বৃহস্পতিবার এখানে জারি করা মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন প্রার্থী সর্বোচ্চ চারবার বিসিএস পরীক্ষা দিতে পারবেন।

৩১ অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় যে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত সরকারি কর্তৃপক্ষের পাশাপাশি সরকারি অ-আর্থিক কর্পোরেশন এবং স্ব-শাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের জন্য ‘সর্বোচ্চ বয়সসীমা অধ্যাদেশ, ২০২৪’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৫৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা এবং সরাসরি নিয়োগ পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ সংশোধন করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল

চাকরিপ্রার্থীরা চারবার বিসিএস পরীক্ষা দিতে পারবেন : উপদেষ্টা পরিষদ

আপডেট সময় ১০:৪৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪