ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ দিয়ে নজরদারি করবে আনসার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত দুর্গাপূজা : অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র উপহার দিলেন ছাত্রদলনেতা মাহমুদুল ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

সাকিবের সেঞ্চুরিতে শাহ জামাল স্কুলের বিশাল জয়

সেঞ্চুরি করা শাহ জামাল স্কুল দলের ব্যাটসম্যান সাকিব। ছবি : বাংলারচিঠি ডটকম

তৌহিদ শুভ, ক্রীড়া প্রতিবেদক
বাংলারচিঠি ডটকম

জামালপুরে চলছে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স অনূর্ধ-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থা জামালপুর জিলা স্কুল মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

২৩ জানুয়ারি ‘বি’ গ্রুপের খেলায় সাকিবের সেঞ্চুরিতে রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয় দলের বিপক্ষে ১৯৯ রানের বিশাল জয় লাভ করেছে শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ দল।

টসে জিতে শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ ব্যাটিংয়ে নামে। তারা ৩৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৮৫ রান করে।

জবাবে রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয় ২১ ওভারে ৯০ রান করেই গুটিয়ে যায়। এতে শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ ১৯৯ রানে জিতে যায়।

বিজয়ী দলের সাকিব সেঞ্চুরি করে ম্যাচ সেরা হওয়ার গৌরব অর্জন করেছে। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন সৌম্য দীপ ও আব্দুল মমিন।

শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ দল। ছবি : বাংলারচিঠি ডটকম
রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয় দল। ছবি : বাংলারচিঠি ডটকম

সংক্ষিপ্ত স্কোর :
শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ : ২৮৫/১০, ৩৫ ওভার (সাকিব ১০০, তাওহিদ ৪৯, স্বাধীন ০৫-০০-২৭-০৩, জাকির ০৫-০০-৩৫-০২)
রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়: ৯০/১০, ২১ ওভার (ফরহাদ ১৯, সজীব ০৭-০০-১৮-০৩, রায়হান ০৭-০১-৩৬-০৩)
ফল : শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ ১৯৯ রানে জয়ী।
ম্যাচ সেরা : জয়ী দলের সাকিব

পক্ষকালব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় দুটি গ্রুপে জেলার আটটি স্কুল অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে জামালপুর জিলা স্কুল, মেলান্দহের রাবেয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয়, দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও সরিষাবাড়ীর বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয়। অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে জামালপুর উচ্চ বিদ্যালয়, সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয়, শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ ও রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়। গ্রুপ পর্বের খেলা চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত।

২৪ জানুয়ারির খেলা : জামালপুর জিলা স্কুল বনাম সরিষাবাড়ীর বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

সাকিবের সেঞ্চুরিতে শাহ জামাল স্কুলের বিশাল জয়

আপডেট সময় ০৮:০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯