ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

শুভ মহালয়া : জামালপুরে দুর্গাপূজার শুভ সূচনা

শুভ মহালয়ার অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

সকল অশুভ বার্তা দূর হয়ে ফিরে আসুক অনাবিল প্রশান্তি, প্রতিটি মানুষের মাঝে শান্তি বিরাজমান হোক, অশান্ত ধরণী হোক শান্ত। এ-ই প্রত্যয়ে ২ অক্টোবর বুধবার ভোরে জামালপুর দয়াময়ী মন্দির পরিচালনা পরিষদের আয়োজনে দয়াময়ী মন্দিরে শুভ মহালয়া উপলক্ষে পূজা অর্চণাসহ ধর্মীয় আনুষ্ঠানিকতা মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার শুভ সূচনা করা হয়েছে।

জামালপুর দয়াময়ী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সিদ্ধার্থ শংকর রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। এতে উদ্বোধকের বক্তব্য রাখেন ও শুভ মহালয়া উদ্বোধন করেন হেমেন্দ্র চন্দ্র সিংহ।

জামালপুর দয়াময়ী মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সিংহ চপলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা সহকারী কমিশন (ভূমি) মো. শিহাবুল আলী, জামালপুর দুর্নীতি দমন কমিশনের পরিচালক মলয় কুমার সাহা, দুর্গাপূজা উদযাপন উপ-কমিটির আহ্বায়ক কৃষিবিদ লক্ষ্মী কান্ত পন্ডিত, প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার শুভ সূচনা হয়। শুভ মহালয়া উদ্বোধন শেষে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

শুভ মহালয়া : জামালপুরে দুর্গাপূজার শুভ সূচনা

আপডেট সময় ১০:৩৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪