ঢাকা ০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সরিষাবাড়ীতে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র-জনতা। ছবি: বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-জনতা। ২২ আগস্ট বৃহস্পতিবার দুপুরে ঘণ্টাব্যাপী জামালপুর-তারাকান্দি প্রধান সড়কের ভাটারা বাজারে এ মানববন্ধন করেছে ভাটারা ইউনিয়নের ছাত্র-জনতা।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন বাদলের নানান অনিয়ম, দুর্নীতি ও হত্যাকাণ্ডে জড়িত থাকায় তাকে অপসারণ ও ফাঁসির দাবি জানান বক্তারা।

বক্তারা অতিদ্রুত চেয়ারম্যানকে অপসারণ করে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগের মাধ্যমে জনগণের হয়রানির বন্ধের দাবি জানান। বক্তারা আরও বলেন, ভাটারা ইউনিয়নের ভাটারা উত্তরপাড়া গ্রামের চাঁন খানের ছেলে সুজন খান ও দক্ষিণ পাড়া গ্রামের মৃত হাছেনের মেয়ে হাসনা বেগমের হত্যাকাণ্ডের জড়িত থাকার অভিযোগে তার ফাঁসির দাবি জানান এলাকাবাসী।

এতে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিএনপি’র সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, ভাটারা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য লুৎফর রহমান মালম, ইউনিয়ন যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিছ, সহ-সভাপতি রাশেদুজ্জামান শাহীন, জেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক আলম মাহমুদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাব্বীর সরকার, আবুল কালাম আজাদ, জাহিদ হাসান, মকবুল হোসেন, বিপ্লব দাস প্রমুখ বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

সরিষাবাড়ীতে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৮:৫৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪