ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

নিউজিল্যান্ডকে বিদায় করে সুপার এইটে আফগানিস্তান

বাংলারচিঠিডটকম ডেস্ক:

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের পর ‘সি’ গ্রুপ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে আফগানিস্তান।

১৪ জুন শুক্রবার সকালে ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে আফগানিস্তান ৭ উইকেটে হারিয়েছে পাপুয়া নিউ গিনিকে। আফগানিস্তানের এই জয়ে এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মত গ্রুপ পর্ব থেকে বাদ পড়তে হলো কিউইদের।

৩ ম্যাচে পূর্ণ ৬ করে পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দু’টি স্থানে থেকে সুপার এইট নিশ্চিত করেছে যথাক্রমে- আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ২ ম্যাচে অংশে নিয়ে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে টেবিলের তলানিতে থেকে বিদায় নিলো নিউজিল্যান্ড। শেষ দুই ম্যাচ জিতে পূর্ণ ৪ পয়েন্ট পেলেও, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে টপকাতে পারবে না কিউইরা।

ওয়েস্ট ইন্ডিজের মাঠ ত্রিনিদাদে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯ দশমিক ৫ ওভারে ৯৫ রানে অলআউট হয় পাপুয়া নিউ গিনি। দলের পক্ষে উইকেটরক্ষক কিপলিন ডরিগো সর্বোচ্চ ২৭ রান করেন। এছাড়া আলেই নাও ১৩ ও টনি উরা ১১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৫ রান। আফগানিস্তানের ফজলহক ফারুকি ১৬ রানে ৩টি ও নাভন উল হক ৪ রানে ২ উইকেট নেন।

৯৬ রানের টার্গেটে খেলতে নেমে ২২ রানে ২ উইকেট হারায় আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ ১১ ও ইব্রাহিম জাদরান খালি হাতে ফিরেন।

এরপর তৃতীয় উইকেটে আজমতুল্লাহ ওমরজাইকে নিয়ে ৩৩ এবং চতুর্থ উইকেটে মোহাম্মদ নবিকে নিয়ে ৩৯ বলে অবিচ্ছিন্ন ৪৬ রান যোগ করে ২৯ বল বাকী রেখে দলের জয় নিশ্চিত করে সুপার এইটে আফগানদের নাম লেখান গুলবাদিন নাইব।

ওমরজাই ১৩ রানে ফিরলেও, ৪টি চার ও ২টি ছক্কায় ৩৬ বলে অপরাজিত ৪৯ রান করেন নাইব। ২৩ বলে ১৬ রানে অপরাজিত থাকেন নবি। ম্যাচ সেরার পুরস্কার জিতেন ফারুকি।

সংক্ষিপ্ত স্কোর :
পাপুয়া নিউ গিনি : ৯৫/১০, ১৯.৫ ওভার (ডরিগো ২৭, নাও ১৩, ফারুকি ৩/১৬)।
আফগানিস্তান : ১০১/৩, ১৫.১ ওভার (নাইব ৪৯*, নবি ১৬*, কামিয়া ১/১৬)।
ফল : আফগানিস্তান ৭ উইকেটে জয়ী।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডকে বিদায় করে সুপার এইটে আফগানিস্তান

আপডেট সময় ০৭:১৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪