
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যন পদে কাপপিরিচ প্রতীকে ৪১ হাজার ৩২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রায়হান রহমতুল্যাহ ওরফে রিমু। ২৯ মে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, চেয়ারম্যান পদে বিজয়ী রিমুর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ২২৫ ভোট।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে টিউবয়েল প্রতীকে মো. হেলালুর রহমান ৫৫ হাজার ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল তালা প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ১৭৭ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে লাইলী বেগম ৫০ হাজার ২৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. ডলি আক্তার কলস পেয়েছেন ৪১ হাজার ২৮৭ ভোট।
বাংলার চিঠি ডেস্ক : 



















