ঢাকা ১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

মুত্তাছিম বিল্লাহ
নিজস্ব প্রতিবেদক, মেলান্দহ, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে সুষ্ঠু ও সুন্দর পরিবেশের মধ্য দিয়ে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৯ মে বুধবার মেলান্দহ উপজেলায় এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হাজি মো. দিদারুল পাশা, ভাইস চেয়ারম্যান পদে ইব্রাহিম খলিলুল্লাহ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জোনাকী আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ফলাফল ও পরিবেশন কেন্দ্র থেকে বেসরকারি ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক। উপজেলার মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে হাজারো উৎসুক ভোটারদের উপস্থিতিতে এই ফলাফল ঘোষণা করা হয়। এই নির্বাচনে ভোট পরে শতকরা ৩২.০৪।

উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে ৭৮ হাজার ৬৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মেলান্দহ পৌরসভার সাবেক মেয়র হাজি মো. দিদারুল পাশা। তার বিপরীতে আনারস প্রতীকে এমদাদুল ইসলাম পেয়েছেন ১২ হাজার ৩১১ ভোট।

অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে ৪৩ হাজার ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসমত উল্লাহ তালা প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৩৩২ ভোট।

আবার মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭ হাজার ৬৮০ ভোট পেয়ে জয় লাভ করেছেন জেনিন তাসনীন জোনাকি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকে ফারজানা ফরিদ পেয়েছেন ১৯ হাজার ৬১৮ ভোট।

২৯ মে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে ১১০টি কেন্দ্রে ভোট গ্রহণ চলে।

নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানববৃন্দ মেলান্দহ উপজেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক জানান, নির্বাচনে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুন্দর পরিবেশের মধ্য দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

আপডেট সময় ১১:৫৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪