ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সার কারখানার ইউরিয়া সার উৎপাদন ২৫ অক্টোবর থেকে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম এলার্মিং! জামালপুর জেনারেল হাসপাতাল সেবা কার্যক্রম নিয়ে একটি পর্যালোচনা বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদন বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ইমামের যাবজ্জীবন কারাদণ্ড ডিবির অভিযান : বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৫ ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন ১৪ নভেম্বর

জামালপুর সদর ও সরিষাবাড়ী উপজেলায় ১৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

মোস্তফা মনজু, জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের সূচি অনুযায়ী ৮ মে জামালপুর জেলার সরিষাবাড়ী ও জামালপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ দুটি উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ১৭ এপ্রিল বাছাইয়ে তাদের সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার।

জামালপুর সদর উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন বৈধ প্রার্থীরা হলেন- জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী হাফিজুর রহমান স্বপন, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগনেতা আছাদুজ্জামান আকন্দ বাবু, রানাগাছা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আহসানুল ইসলাম ও মো. আবু হামান।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন বৈধ প্রার্থীরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মো. নাজমুল হোসাইন ও আওয়ামী লীগ সমর্থক মো. সাইদুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু’জন বৈধ প্রার্থী হলেন- জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার ও সদর উপজেলা যুবমহিলা লীগের সভাপতি মোহসিনা মৌসুমী।

অপরদিকে সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন বৈধ প্রার্থীরা হলেন- জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আইনজীবী মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামস উদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের সদস্য তালেব উদ্দিন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দু’জন বৈধ প্রার্থী হলেন- উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন ও ডোয়াইল ইউপির সাবেক চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু’জন বৈধ প্রার্থী হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান মোছা. শেলী আক্তার ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছা. মাহমুদা খাতুন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনা সার কারখানার ইউরিয়া সার উৎপাদন ২৫ অক্টোবর থেকে বন্ধ হয়ে গেছে

জামালপুর সদর ও সরিষাবাড়ী উপজেলায় ১৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

আপডেট সময় ১১:২০:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪